ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিজের দ্বিতীয় বিয়ের তথ্য জানালেন আলোচিত ইসলামী বক্তা মাদানী ঝালকাঠিতে আমুর বাসভবন আবারো ভাংচুর করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক হামের ১৫ লাখ টিকা এলো দেশে খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী বরিশাল সদর হাসপাতালে জেঁকে বসেছে নারীচক্র অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ ভোলায় অস্ত্রসহ আটক ব্যক্তির মুক্তি চেয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা, অতঃপর পটুয়াখালীতে চুরির অভিযোগ তুলে শিশু সহোদরকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে ৫৪০ পিস জি-মরফিন ইনজেকশনসহ মাদক দম্পত্তি আটক 
  • ইনিংস বড় করতে পারলেন না শান্তও

    ইনিংস বড় করতে পারলেন না শান্তও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লিটন দাসের মতো আশা জাগিয়ে ফিরলেন নাজমুল হোসেন শান্তও। ইনিংসের ১৭তম ওভারে আইরিশ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে বোল্ড হয়ে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।

    ৩৪ বলের মোকাবিলায় তিনি করতে পেরেছেন ২৫ রান, বাউন্ডারি মাত্র ১টি।  

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৬ রান।

    এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানেই তামিমকে হারায় বাংলাদেশ। ৯ বলে কেবল ৩ রান করেন টাইগার অধিনায়ক। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে মার্ক এডেরকে ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় স্লিপে থাকা পল স্টার্লিংয়ের হাতে।

    তামিম দ্রুত ফেরার পর শান্তকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন লিটন দাস। কিন্তু আশা জাগিয়েও বেশিদূর যেতে পারেননি তিনি। শান্ত-লিটন উইকেটে থিতু হয়ে যাওয়ায় বোলিংয়ে পরিবর্তন আনে আয়ারল্যান্ড। আর তা কাজেও দেয়। আইরিশ মিডিয়াম পেসার কার্টিস ক্যাম্ফারের নিরীহদর্শন বলে শর্ট কভারে ক্যাচ তুলে দেন লিটন। সাজঘরে ফেরার আগে ৩১ বলের মোকাবিলায় ২৬ রান করেন তিনি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ