ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে দুই নতুন মুখ

    আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে দুই নতুন মুখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার টি-টোয়েন্টি স্কোয়াডেও নতুন মুখের ছড়াছড়ি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হয়েছে আজ (২২ মার্চ)। যেখানে সুযোগ দেওয়া হয়েছে দুই তরুণ ক্রিকেটারকে। বিপিএলের পারফরম্যান্স বিচারে সুযোগ পাওয়া এই দুই নতুন মুখ হচ্ছে উইকেটরক্ষক কাম ব্যাটার জাকের আলী অনিক এবং লেগস্পিনার রিশাদ হোসেন।

    সর্বশেষ সিরিজ, অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক কাম মিডল অর্ডার নুরুল হাসান সোহান, বাঁ-হাতি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব, পেসার রেজাউর রহমান রাজা ও বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম।

    দুই নতুন মুখ ছাড়াও পুনরায় দলে ফেরানো হয়েছে ফাস্টবোলার শরিফুল ইসলামকে।

    আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল

    সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।


     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ