ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মেসির ৮০০ গোলের রাতে আর্জেন্টিনার জয়

    মেসির ৮০০ গোলের রাতে আর্জেন্টিনার জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন তারকাখচিত জার্সি পরে প্রথমবারের মতো মাঠে নামে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী এই দলটি অবশ্য গোলের জন্য অপেক্ষা করতে হয় অনেকটা সময়।

    প্রথমার্থ শেষ হলো; দ্বিতীয়ার্ধও শেষের পথে, তখনই গোল পায় তারা। শেষে গোল পান মেসিও; ইতিহাস গড়ে জেতান আলবেসিলেস্তেদের।

    বুয়েনস এইরেসের এল মনুমেন্তালে বাংলাদেশ সময় আজ সকালে প্রীতি ম্যাচে পানামাকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দলকে প্রথমে এগিয়ে নেন থিয়াগো আলমাদা। শেষদিকে দারুণ এক ফ্রি কিক গোলে জয় নিশ্চিত করেন মেসি। একইসঙ্গে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে পূর্ণ করেন ৮০০ গোলের মাইলফলক। তার উপরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোলসংখ্যা ৮৩০।

    বিশ্বকাপের ফাইনালে খেলা একাদশই মাঠে নামান লিওনেল স্কালোনি। আধিপত্য ধরে রাখা দলটি অবশ্য গোল করতে অপেক্ষা করতে হয়েছে অনেক সময়। তৃতীয় মিনিটে বক্স থেকে শট নেন মেসি। তবে গতি কম থাকায় পানামা গোলরক্ষক তা সহজেই নিয়ন্ত্রণে নেন। পঞ্চদশ মিনিটে পিএসজি তারকার ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসে।  

    বিরতির পরও একইভাবে আধিপত্য বজায় রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। তবে পানামার রক্ষণদেয়াল বারবার সুযোগ নষ্ট করেছিল তাদের। ৫১তম মিনিটে মেসির ফ্রি কিক ঠেকিয়ে দেন পানামা গোলরক্ষক। ৭৩তম মিনিটে বক্সে মার্কোস আকুনিয়ার ক্রস থেকে হেড নেন মেসি। তবে তা ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

    ৭৮তম মিনিটে গিয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। মেসির ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসার পর ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি পারেদেস। তবে বদলি নামা আলমাদা বল পেয়ে জাল খুঁজে নিতে ভুল করেননি। নির্ধারিত সময়ের এক মিনিটে আগে গিয়ে গোল পান মেসি। দুই ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসার পর শেষ এই ফ্রি কিক ঠিকই লক্ষ্যভেদ করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ