ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশকে ভয় পাচ্ছে না আয়ারল্যান্ড

    বাংলাদেশকে ভয় পাচ্ছে না আয়ারল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তখন সবকিছু নড়াচড়া দিয়েও উঠেনি ঠিকঠাক। ম্যাচের ফাঁকে এখনও একদিন বাকি, মাঠকর্মীদেরও খুব একটা তাড়া নেই তাই।

    এর মধ্যেই অনুশীলন শুরু করে আয়ারল্যান্ড দল। তারা সেখানে ছিল বেশ সিরিয়াসও। লম্বা সময় ধরেই অনুশীলনে ব্যস্ত ছিল সফরকারীরা।  

    এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রস অ্যাডেইর। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ভরাডুবি হওয়া আয়ারল্যান্ডের স্কোয়াডে ছিলেন না তিনি। বাঁহাতি এই ব্যাটার টি-টোয়েন্টি সিরিজে এসে ইতিবাচকই থাকতে চাইলেন, দিলেন আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা। সঙ্গে তিনি জানালেন, বাংলাদেশকে নিয়ে ভয় নেই তাদের।  

    তিনি বলছিলেন, ‘বাংলাদেশ মাঝের ওভারগুলোতে খুব ভালো ব্যাটিং করেছে।  মুশফিক বা বাকিদের ভেতর দারুণ অভিজ্ঞতা ছিল। সে (মুশফিক) অসাধারণ ব্যাট করেছে। ডিসিপ্লিন থাকা দরকার কিন্তু একই সঙ্গে আক্রমণাত্মকও। আমরা বাংলাদেশকে ভয় পাচ্ছি না। তাদের সঙ্গে সত্যিই ভালো খেলতে হবে। ’

    কোন ধরনের ক্রিকেট খেলবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা সেটাই করতে চাই, যেটাতে ভালো। মনে হচ্ছে, ব্যাট হাতে আক্রমণাত্মক হব, আর বোলিং ও ফিল্ডিংয়েও। আমরা যদি সেটা করতে পারি, আপনি জানেন না কী ঘটবে। ’ 

    টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বেশ সুখস্মৃতি আছে আয়ারল্যান্ডের। বিশ্বকাপে তারা হারিয়েছে ইংল্যান্ডকে। এই ফরম্যাট এলে দলগুলোর মধ্যে ব্যবধানও কমে আসে। রস অ্যাডেইরের ‍মুখেও ফরম্যাট বদলে যাওয়ার স্বস্তি।  

    তিনি বলেছেন, ‘ছেলেরা হতাশ কিন্তু এটা নতুন শুরু, নতুন ফরম্যাট। আমরা ফিরে আসার চেষ্টা করছি আর যতটুকু ইতিবাচক থাকা যায়। আমরা জানি বাংলাদেশ কতটা ভালো দল। নতুন ফরম্যাটে ঢোকার সুযোগ হিসেবে দেখছি। ’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ