ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • আইরিশদের ২২ রানে হারাল টাইগাররা

    আইরিশদের ২২ রানে হারাল টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরিজের প্রথম বৃষ্টি বিঘ্নিত টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২২ রানে জয় পেয়েছে বাংলাদেশ।

    টস হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। আর তাতে চট্টগ্রামে জ্বলে ওঠে সাকিব আল হাসানের দল। বৃষ্টি নামার আগ পর্যন্ত ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ২০৭ রান।

    তবে বৃষ্টির কারণে সেই ম্যাচ নেমে আসে আট ওভারে। আইরিশদের জয়ের জন্য দরকার ছিল ১০৪ রান।
    তবে তাসকিন আহমেদদের আগ্রাসী বোলিংয়ে লক্ষ্য ছুঁতে পারেনি আয়ারল্যান্ড। ওরা ৫ উইকেট হারিয়ে তুলতে পেরেছিল ৮১ রান। 

    শুরুতে লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে দারুণ সূচনা করেছিল টাইগাররা। ২৩ বলে ৪৭ করে ফেরেন লিটন। ৩৮ বলে ৬৭ করেছেন রনি।

    ১৩ বলে ১৪ রান করে নাজমুল শান্ত ফিরলেও ২০ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারী।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ