ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • সাকিব না পারলেও পারলেন মুশফিক, দুই টেস্ট পর তার সেঞ্চুরি

    সাকিব না পারলেও পারলেন মুশফিক, দুই টেস্ট পর তার সেঞ্চুরি
    মুশফিকুর রহিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্ক অ্যাডাইয়ারের বলটা ঠেলে দিলেন চতুর্থ স্লিপের দিকে। বল ছুলো বাউন্ডারি লাইন।

    মুশফিকুর রহিম ছুঁয়ে ফেললেন তিন অঙ্ক। এরপর ড্রেসিংরুমের দিকে তাকিয়ে হেলমেট খুললেন, লুটিয়ে পড়লেন সেজদাতেও। মুশফিক পেলেন টেস্ট ক্যারিয়ারে নিজের ১০ম সেঞ্চুরির দেখা। একটু আগেই সেঞ্চুরি মিস করেছেন সাকিব আল হাসান। মুশফিক করেননি তেমন।  

    সাকিব ছয় বছর ধরে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না। মুশফিক অবশ্য তিন অঙ্ক ছুয়েছেন দুই ম্যাচ আগেই। শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ সালের মে মাসে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।  

    ১৩৫ বলে ১৩ চার ও এক ছক্কায় সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মুমিনুল হকের, তার সেঞ্চুরি ১১টি। তামিম ইকবাল সেঞ্চুরির দেখা পেয়েছেন দশবার।

    চা বিরতি পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান করেছে বাংলাদেশ। ১৫৯ বলে ১২৪ রান করে মুশফিক ও মিরাজ অপরাজিত আছেন ২০ বলে ১৮ রান করে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ