ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ১৪ বছর পর লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেলেন মাশরাফি

    ১৪ বছর পর লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেলেন মাশরাফি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০০৯ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। মাত্র এক ম্যাচ খেলেই আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে যায় তার।

    ওই এক ম্যাচেই লজ্জার এক রেকর্ড গড়েছিলেন তিনি। তবে ১৪ বছর পর সেই রেকর্ড থেকে রেহাই মিললো তার।

    গতকাল রোববার আইপিএলে অবিশ্বাস্য এক জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইন্টান্সের ছুড়ে দেওয়া ২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শেষ ওভারে ২৯ রান দরকার ছিল কলকাতার। গুজরাটের পেসার যশ দয়ালের ওই ওভারের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকান কলকাতার ব্যাটার রিংকু সিং। ওভারে আসে ৩১ রান, যা আইপিএলের ইতিহাসে রান তাড়ায় নেমে শেষ ওভারে সর্বোচ্চ রান তোলার রেকর্ড।  

    এর আগে আইপিএলে এই লজ্জার রেকর্ডটি ছিল মাশরাফির দখলে। ২০০৯ আসরে শেষ ওভারে ২১ রান তাড়া করতে গিতে ডেকান চার্জার্সের ব্যাটাররা তুলে ফেলেন ২৬ রান। ১৪ বছর এই রেকর্ড ছিল মাশরাফির নামের পাশে। এবার তাকে সেই লজ্জা থেকে মুক্তি দিলেন দয়াল। মাশরাফি সেবার ওই একটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন।  

    আইপিএলে নিজের একমাত্র ম্যাচে ৪ ওভার বল করে খরচ করেছিলেন ৫৮ রান। ছিলেন উইকেটশূন্য। দয়াল অবশ্য খরচের দিক থেকে মাশরাফিকেও ছাড়িয়ে গেছেন। ৪ ওভারে কোনো উইকেট ছাড়াই ৬৯ রান দিয়েছেন তিনি, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় খরুচে বোলিংয়ের রেকর্ড। এর আগে ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের বোলার বাসিল থাম্পি খরচ করেছিলেন ৭০ রান। খরুচে বোলিংয়ের ওই রেকর্ড অল্পের জন্য টিকে গেল এ যাত্রায়।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ