ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ‘বাবর আজম বিশ্বের সেরা খেলোয়াড়’

    ‘বাবর আজম বিশ্বের সেরা খেলোয়াড়’
    বাবর আজম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের এ সময়ের অন্যতম সেরা পাঁচ তারকা হিসেবে বিবেচনা করা হয় ভারতের বিরাট কোহলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ইংল্যান্ডের জো রুট আর পাকিস্তানের বাবর আজমকে। 

    তবে পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম বলেছেন, বাবর আজমই বিশ্বের এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। 

    শনিবার লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৩টি সেঞ্চুরির রেকর্ড গড়েন বাবর আজম। 

    এদিন খেলা শেষে বাবর আজমের সঙ্গে আড্ডায় ইমাদ ওয়াসিম বলেন, আমি অনেক ইনিংস দেখেছি কিন্তু আজ বাবর আজম যে ইনিংসটি খেলেছেন এটি সেগুলোর মধ্যে শীর্ষে থাকবে। ৫৮ বলে ১১টি চার আর এক ছক্কায় সাজানো বাবরে ১০১ রানের ইনিংসটি দুর্দান্ত ছিল। সে যে বিশ্বের সেরা খেলোয়াড় তাতে কোনো সন্দেহ নেই। 

    টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে রেকর্ড ৩টি সেঞ্চুরি হাঁকানোর পর বাবর আজম বলেন, আমি এই ম্যাচে পারফর্ম করতে পেরে খুব খুশি। আমাদের দুটি ভালো পার্টনারশিপ ছিল, এরপর বোলাররাও দুর্দান্ত পারফর্ম করেন। 

    বাবরের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান করে পাকিস্তান। টার্গেট তাড়ায় ৭ উইকেটে ১৫৪ রানে ইনিংস থামায় নিউজিল্যান্ড। ৩৮ রানে জয় পায় পাকিস্তান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ