ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বিমানবন্দর থেকে উধাও মোস্তাফিজদের ১৬ ব্যাট!

    বিমানবন্দর থেকে উধাও মোস্তাফিজদের ১৬ ব্যাট!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইপিএলের শুরু থেখে এখন পর্যন্ত একটি ম্যাচও জেতা হয়নি দিল্লি ক্যাপিটালসের। হারের বৃত্তে ঘুরতে থাকা দলটি খারাপ সময়ে পেতে হচ্ছে দুঃসংবাদ।

    কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগেই বিমানবন্দর থেকে ক্রিকেটারদের ব্যাট, প্যাড, থাই-প্যাড, গ্লাভস চুরি হয়ে গেছে।  
    ঘটনাটি ঘটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলার পরেই। সেখান থেকে বিমানে করে দিল্লি ফেরার সময় এই চুরি হয়। ইতোমধ্যে দলের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ বরাবর চিঠি লিখে অভিযোগও করা হয়েছে।  

    দিল্লির এক সূত্র থেকে জানা যায়, মোট ১৬টি ব্যাট চুরি হয়েছে। এর মধ্যে তিনটি অধিনায়ক ওয়ার্নারের, দুইটি মিচেল মার্শের, তিনটি ফিল সল্টের এবং পাঁচটি ইয়াশ ধুলের। আরও অনেক ক্রিকেটারের জুতো, গ্লাভস এবং অন্যান্য ক্রিকেটীয় সরঞ্জাম খোয়া গিয়েছে। ওয়ার্নারদের এক-একটি ব্যাটের দাম প্রায় এক লাখ টাকার কাছাকাছি।

    দিল্লি ক্যাপিটালসের এক কর্মকর্তা বলেন, ‘প্রত্যেকেই নিজেদের কিট ব্যাগ পাওয়ার পর বুঝতে পারে চুরি হয়েছে। সবাই অবাক। সবারই কিট ব্যাগ থেকে কিছু না কিছু খোয়া গেছে। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জানানো হয়েছে পুলিশকেও। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ’

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ