ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অশ্লীল অঙ্গভঙ্গি, সৌদি থেকে বহিষ্কৃত হতে পারেন রোনালদো

    অশ্লীল অঙ্গভঙ্গি, সৌদি থেকে বহিষ্কৃত হতে পারেন রোনালদো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘোর সঙ্কটে ক্রিস্টিয়ান রোনালদো। বিতর্ক তার পিছু ছাড়ে না। এবার বড় শাস্তির মুখে পড়তে পারেন পর্তুগিজ তারকা। দর্শকদের পুরুষাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ তার বিরুদ্ধে। যার ফলে রোনালদোকে সৌদি আরব ছাড়তে হতে পারে। 

    ঘটনাটি আল নাসের বনাম আল হিলাল ম্যাচে ঘটেছে। কিন্তু কেন এমন আচরণ করলেন সিআরসেভেন? ম্যাচ শুরুর আগে লিওনেল মেসির নাম শুনেই নাকি ক্ষেপে যান পর্তুগিজ তারকা। খেলা শুরুর আগে স্টেডিয়ামে 'মেসি মেসি' চিৎকার শোনা যায়। আল হিলালের সমর্থকরা এটা করছিলেন। ওয়ার্ম আপ করে মাঠ থেকে বের হওয়ার সময় নিজের পুরুষাঙ্গ দেখিয়ে অশালীন ভঙ্গি করেন রোনালদো। 

    যদিও তার পাশেই দাঁড়াচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। তাদের দাবি, রোনালদোর কুঁচকিতে চোট রয়েছে। সেই জন্যই সেখানে হাত দিয়েছিলেন। এক বিবৃতিতে ক্লাব জানায়, রোনালদোর চোট আছে। সমর্থকরা অন্যত্র ভাবতে চাইলে ভাবতেই পারে। আল নাসেরের দাবি, কোনও সমর্থককে অপমানিত করার জন্য তিনি এটা করেননি। 

    তবে রোনালদোর এমন আচরণ সৌদি আরবের ফুটবলে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে। বিশেষ করে সৌদির মতো রক্ষণশীল দেশে তার এমন অশালীন আচরণ রক্ষণশীল সৌদি আরবের অনেকে মানতে পারছেন না। তাকে দেশটি থেকে বের করে দেওয়ারও দাবি তুলছেন অনেকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ