ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কুয়াকাটায় গৃহবধূর রহস্যময় মৃত্যু

    কুয়াকাটায় গৃহবধূর রহস্যময় মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রুবিনা বেগম (২৪) নামের এক গৃহবধূর আকস্মিক মৃত্যু হয়েছে। তার স্বামী আবু বক্কর ফরাজীর দাবি করছেন, ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু তার কথা বিশ্বাস করছে না স্থানীয়রা।

    শুক্রবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের গোড়াআমখোলাপাড়া এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।

    আবু বক্কর ফরাজী বলেন, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তারা স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ফ্যান বন্ধ থাকায় ঘুম থেকে জেগে ওঠেন তিনি। পরে স্ত্রীকে ডাকলে কোনো সাড়া শব্দ না পেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ভেবে ডাকচিৎকার করেন। আশপাশের লোকজন এসে রুবিনা বেগমকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

    রুবিনা বেগমের ভাই মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা কিছুই বলতে পারছি না। আবু বক্কর যা বলছেন তা বিশ্বাস হচ্ছে না।’

    স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. ইসমাইল হাওলাদার বলেন, ‘স্বামীর কথা অনুযায়ী মৃত্যুর কারণ রহস্যজনক মনে হচ্ছে। বিদ্যুৎস্পৃষ্টের যে বর্ণনা দেয়া হচ্ছে, তা কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না।’

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাই আপাতত কাউকে গ্রেফতার করাও হচ্ছে না।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ