ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • চট্টগ্রামে তুলাতলী বস্তিতে ভয়াবহ আগুন

    চট্টগ্রামে তুলাতলী বস্তিতে ভয়াবহ আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরীর তুলাতলী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০১ মে) বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম সূত্র জানায়, বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর জামাইবাজারের একটা বাসা থেকে প্রথমে এ আগুনে সূত্রপাত হয়। এরপর আগুন তুলাতলী বস্তিতে ছড়িয়ে পড়ে।

    খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আগ্রাবাদ থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ওই বস্তিতে প্রায় দেড়শ ঘর রয়েছে।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ