ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ৯২ বছরের যে পুরনো রেকর্ড স্পর্শ করলেন হালান্ড

    ৯২ বছরের যে পুরনো রেকর্ড স্পর্শ করলেন হালান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের দেখা পেয়েছে চির প্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।

    রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো ম্যান সিটি।

    ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যান সিটিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আর্লিং হালান্ড। এই গোলের মধ্যে দিয়ে এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০তম গোল করলেন হালান্ড।  সর্বশেষ ১৯৩০-৩১ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোল করেছিলেন অ্যাস্টন ভিলার টম ওয়ারিং। আর ইংলিশ লিগের এ মৌসুমে ৩৪তম গোল করলেন হালান্ড। এতে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়ারারকে স্পর্শ করলেন হালান্ড। 

    ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ৩৪ গোল করেছিলেন কোল। পরের মৌসুমেই ব্ল্যাকবার্ন রোভার্সের ৩৪ গোল করে কোলের রেকর্ড স্পর্শ করেন শিয়ারার।

    হালান্ডের রেকর্ড গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যান সিটি। ১৫ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন ফুলহ্যামের কার্লোস ভিনিসিয়াস।

    ৩৬ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যান সিটি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জিতে ম্যান সিটি। 

    এ জয়ে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো ম্যান সিটি।

    অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারায় অ্যাস্টন ভিলাকে। ৩৯ মিনিটে ম্যান ইউর পক্ষে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। এ জয়ে ৩২ ম্যাচ শেষে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো ম্যান ইউ।

    সূত্র : ডেইলি মেইল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ