ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • শান্ত-হৃদয়ের বিদায়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

    শান্ত-হৃদয়ের বিদায়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তাওহিদ হৃদয়ের সঙ্গে মিলে চেষ্টা করেছিলেন প্রতিরোধের। ৫০ রানও স্পর্শ করে ফেলে এই জুটি কিন্তু এরপরই পথ হারালেন নাজমুল হোসেন শান্ত।

    ব্যক্তিগত ফিফটির আগেই সাজঘরে ফিরতে হলো বাঁহাতি এই ব্যাটারকে। কার্টিস ক্যামফারের শর্ট বল তুলে মারতে গিয়ে ধরা পড়েন ডিপ স্কয়ার লেগে থাকা ফিল্ডারের হাতে। ৬৬ বলে ৭ চারে ৪৪ রান করেন তিনি। তাওহিদ হৃদয়ও ভালো শুরু ধরে রাখতে পারেননি এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান।   মুশফিকুর রহিম ১২ ও  মেহেদী হাসান মিরাজ শূন্য রানে ব্যাট করছেন।

    ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। প্রথম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ইয়র্কারে লিটনকে (০) শিকার করেন জশ লিটল। দ্বিতীয় উইকেট পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি আইরিশদের। ইনিংসের তৃতীয় ওভারে কেবলই খোলস ছেড়ে বেরিয়েছিলেন তামিম। মার্ক অ্যাডায়ারের করা চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার হাঁকান তিনি। কিন্তু এর পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক। স্টাম্পের অনেকটা বাইরের ডেলিভারি খেলতে গিয়ে ব্যাটের কানায় বল লাগান তিনি। আম্পায়ার অবশ্য প্রথম আইরিশদের আবেদনে সাড়া দেননি। তবে রিভিউ নিয়ে বাজিমাত করে আইরিশরা। আলট্রা এজে ধরা পড়েন তামিম। তাই ১৯ বলে ২ চারে ১৪ রানেই ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে।     

    দুই ওপেনারের বিদায়ের পর শান্তকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন সাকিব। কিন্তু ২১ বলে ৪ চারে ২০ রান করে ফেরেন তিনি। হিউমকে এক পা এগিয়ে এসে ক্রস ব্যাটে খেলেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু বলের সঙ্গে ব্যাটার সংযোগ ঘটাতে পারেননি, উড়ে যায় তার স্টাম্প। এরপর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত-হৃদয়। কিন্তু ৫০ রানের জুটির পর ২০ রানের ব্যবধানে সাজঘরে ফিরে যান দুই ব্যাটারই। গ্রাহাম হিউমের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন হৃদয়। আউট হওয়ার আগে ৩১ বলে ২ চারে ২৭ রান করেন ডানহাতি এই ব্যাটার।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ