ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • চার মোবাইল কোম্পানিকে ২৫০০ কোটি টাকা রাজস্ব দিতে নির্দেশ

    চার মোবাইল কোম্পানিকে ২৫০০ কোটি টাকা রাজস্ব দিতে নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের চারটি মোবাইল কোম্পানিকে সরকারের অনাদায়ী আড়াই হাজার কোটি টাকা রাজস্ব পরিশোধ করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আসিনুল হক।

    সোমবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এ কথা জানান।

    তিনি বলেন, সরকারের রাজস্ব সংক্রান্ত পাওনা আদায়ের মামলাসমূহ নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্ট অগ্রাধিকার দিয়েছেন। যে সকল রিট-মামলার কারণে সরকারের বিশাল পরিমাণ রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে প্রধান বিচারপতির সদয় নির্দেশনাক্রমে এসব রিট বেঞ্চসমূহ বা এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন।

    চলতি বছরের জানুয়ারিতে আপিল বিভাগ মোট নয়টি মামলার একত্রে শুনানি করেন। পরে একটি রায়ে গ্রামীণফোন লিমিটেডকে ১ হাজার ১৬৩ কোটি; রবি আজিয়াটা ও এয়ারটেল লিমিটেডকে (৬৬৫+৫০) ৭১৫; বাংলালিংক লিমিটেডকে ৬২৫ কোটি করে সর্বমোট আড়াই হাজার কোটি টাকা অনাদায়ী রাজস্ব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তথা সরকারকে দিতে যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছেন। বিগত বছরেও উচ্চ আদালত রাজস্ব সংক্রান্ত উল্লেখযোগ্য পরিমাণ মামলা নিষ্পত্তির করেন। যাতে সরকারের বিপুল অংকের রাজস্ব আদায় হয়। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বের অধিবেশন পরিচালনা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ