ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • কলাপাড়ায় বজ্রপাতে প্রাণ গেলো ৪ গরুর

    কলাপাড়ায় বজ্রপাতে প্রাণ গেলো ৪ গরুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কৃষকের চারটি গরু মারা গেছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া ও দশকানি এলাকায় তিনটি ও বিকেল ৩টার দিকে একটি গরু বজ্রপাতে মারা যায়।

    স্থানীয় সূত্র জানায়, চর চান্দুপাড়া গ্রামের দরিদ্র বর্গাচাষি মো. সোহেলের দুটি গাভী ও একই গ্রামের সজিব হাওলাদারের একটি এবং দশকানি এলাকার শাহাজুল সরদার নামের এক কৃষকের একটি কোরবানির জন্য প্রস্তুত রাখা গরু মারা যায়। লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বজ্রপাতে চারটি গরু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, যাদের গরু মারা গেছে তারা সবাই গরিব কৃষক। মারা যাওয়া গরুগুলোর বর্তমান বাজার মূল্য তিন লাখ টাকার বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ