ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম

    প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃহস্পতিবার সন্ধ্যায়ই এমন একটা গুঞ্জন উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। চাউর হয়ে গিয়েছিল যে, তামিম ইকবালকে ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সে খবর মিথ্যে নয়। হঠাৎ করে সব ফরম্যাটে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী। আজ (শুক্রবার) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় এসেছেন তামিম। 

    বিসিবির এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তামিম আজ পড়ন্ত বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন। তার সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাও আছেন।


    একটি দায়িত্বশীল সূত্র গনমাধ্যমকে জানিয়েছে, মাশরাফির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার শিডিউল ছিল। তাতে তামিম সম্পৃক্ত হয়েছেন।

    খেলাপ্রেমী ও ক্রীড়াবিদদের মাতৃস্নেহে আগলে রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিম ও মাশরাফির সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও গণভবনে ডেকেছেন বলে জানা গেছে।

    আশা করা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তামিম তার সিদ্ধান্ত বদলাতেও পারেন।


    সূত্র: জাগো নিউজ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ