ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • মায়ামির নতুন সতীর্থদের চমকে দিলেন লিওনেল মেসি

    মায়ামির নতুন সতীর্থদের চমকে দিলেন লিওনেল মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত রোববার রাতে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে জমকালো আয়োজনে স্বাগত জানানো হয়  মেসিকে। মাঝে বৃষ্টি নামলেও উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি সমর্থকদের মধ্যে। সেই অনুষ্ঠান মিস করতে চাননি মেসির নতুন সতীর্থরাও।

    মায়ামিতে মেসির অভিষেক ঘিরে সমর্থকদের মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি হয়। সব টিকিট বিক্রি হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। তাই দলের খেলোয়াড়রাও চাহিদা অনুযায়ী টিকিট পাননি। অতিরিক্ত টিকিটের জন্য  নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাহায্য চান মায়ামির ফরোয়ার্ড লিওনার্দো ক্যাম্পানা। তাকে সাহায্য করতে এগিয়ে আসেন স্বয়ং মেসি।

    রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মজার সেই ঘটনা তুলে ধরেন মায়ামির ডিফেন্ডার ডেআন্ড্রে ইয়েডলিন,  ‘রোববার ক্যাম্পানা টিকেট খুঁজছিল এবং গ্রুপ চ্যাটে কারো কাছে আছে কি-না জানতে চায় ও। আমি তখনও জানতাম না মেসি এই গ্রুপে আছে। কিন্ত সে সরাসরি পপআপ করে বলে, তোমার কয়টা টিকিট লাগবে?'

    'আমি তখন অবাক হয়ে যাই, আপনি নিশ্চয় বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। তখন পর্যন্ত হয়তো তারা একে অপরকে জানতো এই তিন দিনের মতো। কিন্তু সেই উদারতা দেখানোটা সে (মেসি) কেমন তার একটি বড় নতুন উদাহরণ।'

    উল্লেখ্য, প্রবল বৃষ্টি এবং বজ্রপাতের কারণে দেরি হলেও মেসির পরিচিতি অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিল প্রায় ২০ হাজার সমর্থক। এছাড়া লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুস আসুলের বিপক্ষে তার সম্ভাব্য অভিষেকের ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে গেছে শুরুতেই।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ