ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  •  করোনায় খুলনা বিভাগে মৃত্যু ১৩

     করোনায় খুলনা বিভাগে মৃত্যু ১৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে ৮০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

    সোমবার (১৪ জুন) করোনায় ৭ জনের মৃত্যু ও ৬১৪ জনের শরীরে শনাক্ত হয়েছে। রোববার (১৩ জুন) করোনায় ৮ জনের মৃত্যু ও ৬০৬ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া শনিবার (১২ জুন) করোনায় ১০ জনের মৃত্যু ও শনাক্ত হয় ৩১৯ জনের শরীরে।

    খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় খুলনায় ২ জন, যশোরে ২ জন, সাতক্ষীরায় ৩ জন, কুষ্টিয়ায় ৩ জন, ঝিনাইদহে ২ জন ও বাগেরহাটে ১ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

    খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪১ হাজার ২৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৯-এ। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৩৯১ জন।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৮২০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৬ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৯৩ জন।

    বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২ হাজার ২৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৫ জন।

    সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৩ জন এবং মারা গেছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭১৭ জন।

    যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৪৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৫৪৬ জন। এ সময় মারা গেছেন ৯৩ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭০১ জন।

    নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১১০ জন। মারা গেছেন ২৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন।

    মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪২ জন। এ সময় মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২১৫ জন।

    ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৫৪ জন। মারা গেছেন ৬০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৩৪ জন।

    কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৭৩৫ জন। মারা গেছেন ১৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৭০ জন।

    চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩২৯ জন। মারা গেছেন ৬৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৯ জন।

    শনাক্তের দিক দিয়ে সর্বনিম্নে রয়েছে মেহেরপুর। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২০৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ৯১০ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ