ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • জাতীয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন রামহিম ও খৈ খৈ

    জাতীয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন রামহিম ও খৈ খৈ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের বালক অনূর্ধ্ব-১৮ একক ও বালিকা অনূর্ধ্ব-১৮ একক উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম। বালক এককে রামহিম ও বালিকা এককে খৈ খৈ চ্যাম্পিয়ন হয়েছেন।

    চট্টগ্রাম রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত বালক এককের ফাইনালে রামহিম ৪-০ সেটে হারিয়েছেন রাজশাহীর নাফিসকে। প্রথম দুই সেট ১১-৮ ও পরের দুই সেট ১১-৬ ব্যবধানে জেতেন রামহিম।
    বালিকা এককের ফাইনালে চট্টগ্রামের খৈ খৈ ৪-১ ব্যাবধানে হারিয়েছেন আনসারের তুশীকে। প্রথম সেট খৈ ১১-৭ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেট ১১-৮ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়িয়েছিলেন তুশী। কিন্তু পরের তিনটি সেট জিতে শেষ হাসি হাসেন খৈ খৈ।

    এদিকে মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছে চট্টগ্রামের রামহিম ও ঐশী জুটি এবং একই দলের হৃদয় ও খৈ খৈ জুটি। দুটি সেমিফাইনালে তারা হারিয়েছে আনসারের প্রতিপক্ষকে।
    প্রথম সেমিফাইনালে রামহিম ও ঐশ্বী জুটি ৩-১ সেটে হারিয়েছে সজীব ও মৌ জুটিকে। প্রথম সেট রামহীন ও ঐশ্বী ১১-৬ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেট সজীব ও মৌ জিতে নেন ১২-১০ ব্যাবধানে।তবে পরের দুই সেট ১১-৭ ও ১১-৯ ব্যাবধানে জিতে ফাইনালে জায়গা করে নেন রামহিম ও ঐশ্বী জুটি।

    দ্বিতীয় সেমিফাইনালে হৃদয় ও খৈ খৈ জুটি ৩-০ ব্যবধানে হারিয়েছেন জাবেদ ও সোমা জুটিকে। ১১-৮, ১১-৯ ও ১২-১০ ব্যাবধানে ম্যাচ জিতে সহজে ফাইনাল নিশ্চিত করেন হৃদয় ও খৈ খৈ জুটি।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ