ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • সুপার ওভারে জয় পাওয়া ম্যাচে দুর্দান্ত সাকিব

    সুপার ওভারে জয় পাওয়া ম্যাচে দুর্দান্ত সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) সুপার ওভারে ম্যাচ জিতলো সাকিব-শানাকাদের গল টাইট্যান্স। ম্যাচে ব্যাটে ও বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব আল হাসান।

    সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গল টাইটান্সের হয়ে প্রথম খেলতে নেমে ব্যাট হাতে ২৩ ও বল হাতে  ১ উইকেট নিয়েছেন সাকিব। 

    সাকিবের দল গল টাইটান্স সুপার ওভারে হারিয়েছে ডাম্বুলা আউরাকে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গল টাইটান্স। টপ অর্ডারে শেভন ড্যানিয়েলের ৩৩ ও ভানুকা রাজাপাকসে ৪৮ রান করে আউট হন। ১৩তম ওভারে ৯৫ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন সাকিব।

    উইকেটে সেট হবার চেষ্টায় প্রথম ৪ বলে ৪ তুলেন সাকিব। ১৫তম ওভারে ব্যাট হাতে চড়াও সাকিব। স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা মারার পর পঞ্চম বলে বাউন্ডারি আদায় করেন তিনি। ১৮তম ওভারের তৃতীয় বলে পাকিস্তানি শাহনাওয়াজ দাহানির শিকার হওয়ার আগে ১৪ বল খেলে ১টি চার ও ২টি ছক্কায় ১৬৪ স্ট্রাইক রেটে ২৩ রান করেন সাকিব।

    সাকিব ফেরার পর অধিনায়ক দাসুন শানাকার ঝড়ো ২১ বলে অপরাজিত ৪২ রানের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে গল।

    জবাবে ডি সিলভার ৪৩, কুশল পেরেরার ৪০ ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স রসের অপরাজিত ৩৯ রানে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ করে টাই করে করে তারা। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সেখানে ১০ রানের টার্গেটে জয় তুলে নেয় সাকিবের গল।

    ডাম্বুলা ইনিংসে বল হাতে ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট নেন সাকিব। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ