ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ওপেনিংয়েই ২২৭, পাকিস্তানকে ৩০১ রানের বড় লক্ষ্য দিলো আফগানরা

    ওপেনিংয়েই ২২৭, পাকিস্তানকে ৩০১ রানের বড় লক্ষ্য দিলো আফগানরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগের ম্যাচে সবাই মিলে করেছিলেন ৫৯। এবার ওপেনিং জুটিতেই ২২৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করালো আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরানের এই জুটির পর বড় পুঁজিই পেয়েছে আফগানরা।

    হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে ৩০০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান। অর্থাৎ সিরিজ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩০১।

    টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে মনে রাখার মতো সূচনা এনে দেন দুই ওপেনার গুরবাজ আর ইব্রাহিম। তাদের ২২৭ রানের জুটিটি দেশের দ্বিতীয় সেরা জুটি।

    আগের জুটিটিও ছিল তাদেরই। চলতি বছরের জুলাইয়ে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ২৫৬ রানের ওপেনিং জুটি গড়েছিলেন গুরবাজ আর ইব্রাহিম।

    হাম্বানটোটায় গুরবাজ-ইব্রাহিমের দুর্দান্ত জুটিটি শেষ পর্যন্ত ভাঙেন উসামা মীর। ৮০ রান করে সাজঘরে ফেরেন ইব্রাহিম। তবে গুরবাজ সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। বল সমান ১৫১ রানের ইনিংসে ১৪টি বাউন্ডারি আর ৩টি ছক্কা হাঁকান এই ওপেনার।

    এছাড়া মোহাম্মদ নবি ২৯ বলে ২৯ আর শেষদিকে নেমে অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি ১১ বলে করেন অপরাজিত ১৫ রান।

    পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৫৮ রান খরচায় নেন ২টি উইকেট। একটি করে উইকেট নাসিম শাহ আর উসামা মীরের।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ