ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • এশিয়া কাপের আগে বিশেষ মিটিং ডাকলেন পাপন

    এশিয়া কাপের আগে বিশেষ মিটিং ডাকলেন পাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন নাজমুল হাসান পাপন। শনিবার  সাকিব আল হাসান ও চান্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বসবেন বিসিবি সভাপতি। সেখানে আলোচনা হবে টাইগারদের 'টিম কম্বিনেশন' নিয়েও।

    কোনো ইভেন্ট বা বড় সিরিজের আগে ক্রিকেটারদের সঙ্গে নাজমুল হাসান পাপনের সাক্ষাৎ নতুন কিছু নয়। দলকে উৎসাহ যোগাতে নিজ উদ্যোগেই ছুটে যান বিসিবি সভাপতি। দরজায় যখন কড়া নাড়ছে দুই মেগা ইভেন্ট, তখন আবারও টাইগারদের সঙ্গে বসতে যাচ্ছেন তিনি। শুক্রবার এ মিটিংয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।  

    এশিয়া কাপ এবং বিশ্বকাপ সামনে রেখে জুলাইয়ের শেষদিক থেকেই অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে টাইগাররা। ৩০ আগস্ট শুরু হচ্ছে মাঠের লড়াই। ২৭ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন সাকিব-মুশফিকরা। তাই ঢাকা ছাড়ার আগে তাদের সঙ্গে আলাপ সেরে নিতে চান বিসিবি প্রধান।
     
    এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে দুপুর ১টায়। হয়তো তার আগে দলের অবস্থা ও লক্ষ্য সম্পর্কে জানবেন নাজমুল হাসান। অধিনায়ক সাকিব আল হাসানের পাশাপাশি সেখানে উপস্থিত থাকবেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেও। অধিনায়ক, কোচ এবং বিসিবি প্রধানের মিটিংয়ে আলোচনা হবে টিম কম্বিনেশন নিয়েও।  
    দীর্ঘদিন ধরে আলোচনায় ব্যাটিং অর্ডারের ৭ নম্বর পজিশন। মাহমুদউল্লাহ রিয়াদকে নেয়া হয়নি এশিয়া কাপ স্কোয়াডে। ওই পজিশনের জন্য বিবেচনায় থাকা আফিফ হোসেন, শামীম পাটোয়ারী এবং শেখ মেহেদীরাও আস্থা অর্জন করতে পারেননি সেভাবে। ৭ নম্বর নিয়ে দুশ্চিন্তার মাঝেই ওপেনিং নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নীতি নির্ধারকদের। তামিম ইকবাল মাঠের বাইরে। নাঈম শেখ অফফর্মে। লিটন দাস ধারাবাহিকতা বজায় রাখতে পারছেন না। তানজীদ তামিমের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। আলোচনায় নিশ্চিতভাবেই থাকবে এই বিষয়গুলো।  
     
    সাকিবের নেতৃত্বে নতুন একটা শুরুর অপেক্ষায় গোটা দল। মাঠের বাইরের সমস্ত আলোচনা পেছনে ফেলে এশিয়া কাপে সবাইকে চমকে দিতে চায় বাংলাদেশ দল। 

    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ