ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • এশিয়া কাপে সেঞ্চুরিতে বাবরের আরেকটি রেকর্ড

    এশিয়া কাপে সেঞ্চুরিতে বাবরের আরেকটি রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আরেকটি নতুন রেকর্ড নিজের করে নিলেন বাবর আজম। ইনিংসের হিসেবে দ্রুততম সময়ে ১৯টি ওয়ানডে সেঞ্চুরি হলো পাকিস্তান অধিনায়কের। এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে আজ ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি পূর্ণ করেছেন বাবর। ঝোড়ো সেঞ্চুরি করেছেন ইফতিখার আহমেদও।

     

    শেষ পর্যন্ত ১৩১ বলে ১৫১ রান করে শেষ ওভারে গিয়ে থামেন বাবর। ইফতিখার সেঞ্চুরি করেন ৬৭ বলে। তিনি অপরাজিত থাকেন ৭১ বলে ১০৯ রানে। ৫০ ওভারে ৬ উইকেটে পাকিস্তান তুলেছে ৩৪২ রান।

    মুলতানে বাবর নেমেছিলেন ষষ্ঠ ওভারে। ২৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর পর প্রথমে  মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে পুনর্গঠনের কাজটি করেন বাবর। ৮৬ রানের সেই জুটির সালমান আগার সঙ্গে অবশ্য জুটিটা বড় হয়নি তার। এরপর ইফতিখার আহমেদের সঙ্গে তাঁর জুটিতে ওঠে ঝড়।

    এ জুটির পথেই সেঞ্চুরি পেয়ে যান বাবর। ইনিংসের ৪২তম ওভারে দীপেন্দ্র সিং ঐরীর বলে ডাবলস নিয়ে তিন অঙ্কে যান বাবর। মাইলফলকে যেতে তাঁর লাগে ১০৯ বল।

    এটি ওয়ানডেতে বাবরের ১০২তম ইনিংস। দ্রুততম ১৯ সেঞ্চুরির তালিকায় বাবর ছাড়িয়ে গেলেন হাশিম আমলাকে। ১৯ সেঞ্চুরি করতে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যানে লেগেছিল ১০৪ ইনিংস। এ তালিকায় বাবর-আমলার পর আছেন বিরাট কোহলি, তাঁর লেগেছিল ১২৪ ইনিংস। এর আগে। দ্রুততম সময়ে (৯৭ ইনিংস) ১৮টি সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন বাবর। সে সময়  দ্রুততম ৫ হাজার রানের রেকর্ডও নিজের করে নিয়েছিলেন তিনি।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ