ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সৈকত

    প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সৈকত
    শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি-সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ২০ জনের এই তালিকায় একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে জায়গা করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। 

    প্রথমবারের মতো আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশি কোনো আম্পায়ার।


    যে ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি, তারা শুধু লিগপর্বের দায়িত্ব পালন করবেন। আইসিসি এলিট প্যানেল থেকে আছেন নিউজিল্যান্ডের ক্রিস্টোফার গ্যাফানি, শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা, দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস, ইংল্যান্ডের মাইকেল গুহ, ভারতের নিতিন মেনন, অস্ট্রেলিয়ার পল রাইফেল, ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলবোরো, অস্ট্রেলিয়ার রোড টাকার, ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন, পাকিস্তানের আহসান রাজা ও দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক।

    এলিট প্যানেলের বাইরে থেকেও আছেন ৪ আম্পায়ার। তারা হলেন- বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, অস্ট্রেলিয়ার পল উইলসন, ইংল্যান্ডের অ্যালেক্স হোয়ার্ফ ও নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন। 

    এছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের জেফ ক্রো, জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট, ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন ও ভারতের জাভাগাল শ্রীনাথ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ