ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • সাফের ফাইনালে বাংলাদেশের যুবারা

    সাফের ফাইনালে বাংলাদেশের যুবারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বয়সভিত্তিক ফুটবলে আরও এক ট্রফির সামনে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে লাল-সবুজের দল। পুরো টুর্নামেন্টজুড়েই অপ্রতিরোধ্য যুবারা সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে।

    শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে আগামী রোববার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। 

    সেমিফাইনাল ম্যাচে শুরুতেই পিছিয়ে গিয়েছিল লাল-সবুজ দল। ষষ্ঠ মিনিটে লিড নিয়ে নেয় পাকিস্তানিরা। সমতা আনতে অবশ্য বেশি সময় নেয়নি বাংলাদেশ। ১৩ মিনিটে ডান প্রান্ত থেকে এক ক্রসে পাওয়া বলে মোর্শেদ আলী জটলার মাঝে হেড দিয়ে গোল করেন। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবু সাইদ।
     
    দ্বিতীয়ার্ধে গোলের জন্য চেষ্টা করেও জালের দেখা পায়নি কেউই। অতিরিক্ত সময়ে সহজ সুযোগ হাতছাড়া করে পাকিস্তান। বাংলাদেশের গোলরক্ষক পরাস্ত হলে ফাঁকা পোস্টের সামনে বল পান পাকিস্তানি ফরোয়ার্ড। সেই বল ভালোভাবে রিসিভ করতে না পারায় তিনি আর শট নিতে পারেননি।
     
    পরের মিনিটে অবশ্য সুযোগ পায় বাংলাদেশও। কিন্তু তারা গোলের সেই সুযোগ হাতছাড়া করে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই ফাইনালে পা রাখে বাংলাদেশ।

    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ