ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা

    ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবহাওয়ার পূর্বাভাসে আগেই বৃষ্টির সম্ভাবনার কথা বলা ছিল। অবশেষে বৃষ্টি হানা দিলো ভারত-পাকিস্তান ম্যাচে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।

    এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। রোহিত শর্মা আর শুভমান গিল রীতিমতো তাণ্ডব চালিয়েছেন পাকিস্তানি বোলারদের ওপর। উদ্বোধনী জুটিতেই তারা ১০০ বলে তুলে দেন ১২১ রান।


    মারকুটে এই জুটি অবশেষে ভাঙেন শাদাব খান। রোহিতকে ফাহিম আশরাফের ক্যাচ বানান পাকিস্তানি এই লেগস্পিনার। ৪৯ বলে রোহিতের ৫৬ রানের ইনিংসে ছিল ৬ বাউন্ডারি আর ৪ ছক্কার মার।

    পরের ওভারে আরেক মারকুটে ওপেনার গিলকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। তার লেগকাটার বুঝতে না পেরে ব্যাট পেতে দেন গিল, কভারে সহজ ক্যাচ নেন শাদাব। ৫২ বলে ১০ বাউন্ডারিতে ৫৮ রান করে ফেরেন গিল।


    টানা দুই ওভারে দুই হাফসেঞ্চুরিয়ানকে সাজঘর দেখিয়ে ম্যাচে ফেরে পাকিস্তান। উইকেটে আছেন বিরাট কোহলি ৮ আর লোকেশ রাহুল ১৭ রান নিয়ে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ