ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বাবা হওয়ার সুখবর দিলেন মুশফিকুর রহিম

    বাবা হওয়ার সুখবর দিলেন মুশফিকুর রহিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে  শ্রীলংকা থেকে দেশে এসেছিলেন বাংলাদেশের নির্ভরযোগ্য উইকেট-কিপার ব্যাটার মুশফিকুর রহিম। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ এসেছিলেন তা পূর্ণতা পেয়েছে। সোমবার সকালেই দ্বিতীয়বারের বাবা হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

    সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক নিজেই। এক পুত্রের পিতা মুশফিক এবার দেখলেন কন্যা সন্তানের মুখ। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক। 

    সেই পোস্টে তিনি লিখেছেন, আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা-মেয়ে দুজনে বর্তমানে আছেন নিবিড় পর্যবেক্ষণে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

    এর আগে, গতরোববার ভোরে কলম্বো থেকে ঢাকায় ফিরে মুশফিক। সঙ্গে ছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপের মাঝে তিন দিনের ছুটি চলমান। সেটা শেষ হলে আবারও তারা যোগ দেবেন দলের সঙ্গে।

     


    এএস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ