ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ‘আগামীতে সরকার গঠনের সুযোগ দিলে নদী ভাঙনরোধে মেগা প্রকল্প হাতে নেওয়া হবে’

    ‘আগামীতে সরকার গঠনের সুযোগ দিলে নদী ভাঙনরোধে মেগা প্রকল্প হাতে নেওয়া হবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে বলেই দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের  নদী ভাঙন কবলিত গোপালিয়া এলাকা  পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। 

    পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, এখন জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠনে সহযোগিতা করলে ভাঙনরোধে মেগা মেগা প্রকল্প হাতে নেওয়া হবে। 

    এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আ স ম ফিরোজ, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক। 


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন