ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • পঁচা-বাসি খাবার ফ্রিজে রেখে বিক্রি করা হয় রোগীদের কাছে

    বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনে অস্বাস্থ্যকর খাবার

    বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনে অস্বাস্থ্যকর খাবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের অভ্যন্তরীণ ক্যান্টিনে বাসি খাবার মজুদ করে বিক্রি করা হয় রোগী এবং স্বজনদের মাঝে। এমনকি একই ফ্রিজে রাখা হয় রান্না করা ও কাঁচা মাংস। আর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় খাবার।

    এমন অপরাধের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়। এজন্য ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন তারা।

    সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে নগরীর চাঁদমারী এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনে এই অভিযান পরিচালিত হয়। তবে জরিমানা করেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
    তিনি জানান, ‘সকাল সাড়ে ১১টার দিকে চাঁদমারী ইসলামী ব্যাংক হাসপাতালে অভিযান পরিচারনা করেন তারা। এসময় হাসপাতালের ফ্রিজের মধ্যে একই স্থানে রান্না করা খাবারের সাথে কাঁচা মাংসসহ অন্যান্য খাবার দেখতে পান। তাছাড়া সেখানে বাশি খাবারও পেয়েছেন। যা বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে মজুদ করা হয়।
    তিনি বলেন, ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনের পুরো পরিবেশ অস্বাস্থ্যকর ও নোংরা। এ পরিবেশে খাবার উৎপাদন করে রোগী এবং স্বজনদের কাছে বিক্রি করে আসছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অপরাধে ক্যান্টিন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এছাড়াও নগরীর প্রাণকেন্দ্র চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। এসময় সেখানকার একটি প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও বিদেশী পণ্যে আমদানীকারকের স্টিকার না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    তাছাড়া নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে নগরীর বাজার রোড এলাকার বিভিন্ন আলু এবং পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে সেখানে কোন অসংগতি না পেলে বেশি মূল্যে পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ করা হয়েছে।


    আরজেএনবরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনে অস্বাস্থ্যকর খাবার পঁচা-বাসি খাবার ফ্রিজে রেখে বিক্
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ