ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • ৩৮ ঘণ্টা পর ফের পুরোদমে চালু এনআইডি সার্ভার

    ৩৮ ঘণ্টা পর ফের পুরোদমে চালু এনআইডি সার্ভার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার ফের পুরোদমে চালু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম করা যাচ্ছে।

    বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে নির্বাচন কমিশন থেকে সার্ভার চালু হয়েছে বলে দাবি করা হলেও তাতে প্রবেশ করা যায়নি।

    বুধবার সকাল থেকে পার্টনার সার্ভিসগুলোর (সেবাদানকারী প্রতিষ্ঠান) জন্য সার্ভার চালু করা গেলেও ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম রাত পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। পরে আজ বৃহস্পতিবার সকাল থেকে পুরোপুরিভাবে সার্ভার চালু হয়েছে।

    এদিকে, বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, নিরাপত্তামূলক ঝুঁকি এড়াতে রক্ষণাবেক্ষণ কাজেই বন্ধ রাখতে হয় এনআইডি সার্ভার। জনভোগান্তি হলেও ঘোষণা দিয়ে সার্ভার বন্ধের পক্ষে নন তিনি।

    এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করে রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে এনআইডি সার্ভার বন্ধ করে দেয় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ফলে ব্যাংক-বিমার মতো আর্থিক প্রতিষ্ঠানসহ ১৭৪টি প্রতিষ্ঠানে সেবা ব্যাহত হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এনআইডি সংশোধন ও স্থানান্তর প্রত্যাশীরা।

    এর আগে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ ছিল।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ