ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • খুলনা মেডিকেল কলেজে আরও ৭ জনের মৃত্যু

    খুলনা মেডিকেল কলেজে আরও ৭ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ এবং দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন।

    আজ বৃহস্পতিবার (১৭ জুন) সকালে করোনা হাসপাতালের ফোকালপারসন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনা আক্রান্ত হয়ে এবং দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

    তিনি আরও উল্লেখ করেন, আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ১৫৯ জন রোগী ভর্তি ছিলো। যার মধ্যে রেড জোনে ১০১ জন, ইয়েলো জোনে ২৯ জন, এইচডিইউতে ১০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ