ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • চোট পেয়ে প্রস্তুতি ম্যাচে খেলছেন না সাকিব

    চোট পেয়ে প্রস্তুতি ম্যাচে খেলছেন না সাকিব
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ দলের জন্য এসেছে বড় দুঃসংবাদ। ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

    এজন্য আজ খেলছেন না শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। সাকিবের বদলে প্রস্তুতি ম্যাচটিতে টস করতে নামেন মেহেদী হাসান মিরাজ। মাঠের অধিনায়কত্বও তিনিই করছেন। যদিও সাকিবের চোট নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।  

    তবে শোনা যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পান সাকিব। তার পা ফুলে গেছে। এমন হলে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেও শঙ্কায় থাকবেন তিনি।

    শুক্রবার গোহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এরপর পহেলা অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবে টাইগাররা। ৭ অক্টোবর আফগানিস্তান ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ