ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭ হাফেজের ৭৭ বার কোরআন খতম

    প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭ হাফেজের ৭৭ বার কোরআন খতম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যতিক্রম আয়োজনে পটুয়াখালীর বাউফলে উদ্যাপন করা হয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিনবার্ষিকী।

    তার জন্মদিন উদযাপনে ৭৭ জন কোরআনের হাফেজকে দিয়ে ৭৭ বার কোরআন খতম করা হয়। পাশাপাশি পৌরসভার ছাদ বাগানসহ বিভিন্ন ওয়ার্ডে রোপন করা হয়েছে নানা প্রজাতির ৭৭টি বৃক্ষ।

    বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাউফল পৌরসভা ব্যতিক্রম এই কর্মসূচির আয়োজন করে। এছাড়াও কর্মসূচির মধ্যে ছিল দিনব্যাপী দোয়া-মোনাজাত, কোরআনের হাফেজদের মাঝে উন্নত মানের খাবার এবং উপহার সামগ্রী বিতরণ।

    বাউফল পৌরসভা আয়োজিত বিশেষ দোয়া-মোনাজাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

    এর আগে ২৮ সেপ্টেম্বর প্রথম প্রহণ রাত ১২ টা ১ মিনিটে ৭৭ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপন করেন বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জুয়েল।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাউফল উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি জসিম উদ্দিন ফরাজী, সহ-সভাপতি এস এম ইউসুফ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এন এম জাহাঙ্গীর, মদনপুরা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মস্তফা প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ