ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • ইলিশের জালে ১৬ কেজির পাঙাশ, ২০ হাজারে বিক্রি

    ইলিশের জালে ১৬ কেজির পাঙাশ, ২০ হাজারে বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় কোরবান মিয়া নামের এক জেলের জালে ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙাশ ধরা পড়েছে। পরে মাছটি তিনি ২০ হাজার টাকায় বিক্রি করেছেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে ইলিশের জালে আটকা পরে মাছটি।

    কোরবান মিয়া কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খাজুরা গ্রামের বাসিন্দা। তার ইলিশের জালে মাছ পাওয়ার পর কুয়াকাটা মেয়র বাজারে মেসার্স তামান্না ফিসের আড়তে নিলামে শাহাবুদ্দীন নামে এক মৎস্য ব্যবসায়ী ১২০০ টাকা কেজি ধরে ১৯ হাজার ৪৪০ টাকায় মাছটি কিনে নেন।

    মৎস্য ব্যবসায়ী শাহাবুদ্দীন ফরাজি বলেন, পাঙাশটি মূলত বঙ্গোপসাগরে ইলিশ ধরার জালে ধরা পরেছে। জেলে কোরবান অনেক ভাগ্যবান। আমি মাছটি বিক্রির জন্য ডাকের মাধ্যমে কিনেছি। আসা করি এখানেই মাছটি বিক্রি হবে। না হলে ঢাকায় পাঠিয়ে ভালো লাভে বিক্রি করবো।

    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বছরের দুইবার সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার পাশাপাশি সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ