ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • নলছিটি পৌর মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণ জানতে চেয়ে হাইকোর্টের রুল

    নলছিটি পৌর মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণ জানতে চেয়ে হাইকোর্টের রুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী নলছিটি পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি বৃহস্পতিবার রিটকারীর আইনজীবী মোহাম্মদ আজিজুল হক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

    তিনি জানান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল চৌধুরীর দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

    এর আগে নলছিটি পৌরসভার মেয়র আ. ওয়াহেদ খানে বিরুদ্ধে ৯ জন কাউন্সিলরের আনিত অনাস্থা প্রস্তাবের বিভিন্ন অভিযোগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জুয়েল রানা তদন্ত করেন। 

    তদন্ত শেষে তিনি গত ১৩ মার্চ ৭৩ পাতার একটি প্রতিবেদন দেন। তার দেয়া প্রতিবেদন অনুযায়ী উর্ধ্বতন কর্মকতারা মেয়রের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা না নেয়ায় হাইকোর্টে রিট আবেদন করেন কাউন্সিলর রেজাউল চৌধুরী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ