ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
  • আনোয়ারায় ২৩ দিন ধরে নিখোঁজ মা-মেয়ে

    আনোয়ারায় ২৩ দিন ধরে নিখোঁজ মা-মেয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২৩ দিন ধরে নিখোঁজ রয়েছে নামরিন নেছা আইরিন (২৫) ও মেয়ে আতাউন্নেছা আফিফা (৫)। 

    নিখোঁজ হওয়া মা-মেয়ে উপজেলার ৪ নং বটতলী ইউনিয়নের বখতিয়ার পাড়ার ছিরাবটতলী গ্রামের মোহাম্মদ আতাউল্লাহ'র স্ত্রী ও তার একমাত্র কন্যা এবং আইরিন একই গ্রামের পেয়ার আহমদের মেয়ে। 

    মঙ্গলবার (২৫ মে) দুপুর ২ টায় স্বামী আতাউল্লাহর কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে পিতার বাড়ি যাওয়ার জন্য মেয়ে আফিফাসহ বের হন স্ত্রী আইরিন। তারপর সন্ধ্যায় আতাউল্লাহ স্ত্রীকে কল দিয়ে মোবাইল বন্ধ পেলে শশুর বাড়ির লোকদের সাথে যোগাযোগ করে জানতে পারেন তার স্ত্রী-কন্যা শশুর বাড়িতে যায়নি। 

    এরপর থেকে আত্মীয় স্বজন ও বিভিন্ন মহলে খোঁজ নিয়েও তাদের সন্ধান না পেয়ে ২৭ মে (বৃহস্পতিবার) আনোয়ারা থানায় সাধারণ ডায়েরী করেন আতাউল্লাহ। 

    আতাউল্লাহ বলেন, আমাদের বিয়ের ৬ বছরে কোন ঝামেলা হয়নি। তবে আমার স্ত্রী-কন্যা নিখোঁজ হওয়ার পর থেকে আমার খালাতো ভাই মোহাম্মদ রাজু (৩০) গা ঢাকা দিয়েছে।

    আনোয়ারা থানার এসআই মোহাম্মদ নওফেল আলম বলেন, বিষয়টি আমরা তদন্ত করেছি। অভিযুক্ত আর নিখোঁজ হওয়া আইরিন আক্তারের কললিস্ট আমরা বের করেছি। সর্বশেষ ২৫ মে পর্যন্ত তাদের মোবাইল সচল ছিলো যার লোকেশন ছিলো বটতলী ইউনিয়নের বখতিয়ার পাড়ার ছিরাবটতলী গ্রামে। তাদের উদ্ধার করতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

     


    এসএম সালাহ্উদ্দীন/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ