ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • কলাপাড়ায় সাইদুর হত্যায় জরিতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

    কলাপাড়ায় সাইদুর হত্যায় জরিতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় সাইদুর সরদার হত্যায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্বজনরা।  শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব  চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকাবাসী বাচ্চু গাজী, গাজী ফারুক, সেলিম মুন্সী, বোন কোহিনুর বেগম, তাজিনুর বেগম, স্ত্রী কাকলী বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ভাইয়ের শোকে জ্ঞান হারান বড় বোন তাজিনুর ও মেঝ বোন কহিনুর। এসময় প্রেসক্লাবের সামনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আসামিদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন স্বজনসহ এলাকাবাসীরা। 

    বক্তারা অভিযোগ করে বলেন, সাইদুর হত্যার একমাস পেরিয়ে গেলেও হত্যা রহস্য উদঘাটনে পুলিশের পক্ষ থেকে কোন ধরনের তৎপরতা পরিলক্ষিত হয়নি। এই দীর্ঘ সময়েও খাদিজা ব্যাতিত একজন আসামিও গ্রেফতার হয়নি।

    নিহতের স্ত্রী কাকলী বেগম অভিযোগ তীর ছুরেছেন সাইদুরের ছোট স্ত্রী খাদিজার দিকে। তিনি কান্নাজরিত কন্ঠে বলেন, আমার ৩ টা বাচ্চা এতিম বানাইছে, আমারে বিধবা করছে, সন্তানরা এখন কার কাছে আশ্রয় নিবে? 

    উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে ৩ সন্তানের জনক সাইদুলকে দুর্বৃত্তরা মধ্য টিয়াখালী গ্রামের নিজ বাড়িতে প্রবেশ করে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে। এঘটনায় ওই দিনই সাইদুলের দ্বিতীয় স্ত্রী খাদিজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ