ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বি হিজলায় গ্রেফতার জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব: নৌ প্রতিমন্ত্রী  বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি বরিশাল বিভাগে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন বরিশালে ডেঙ্গুর প্রকোপ নিয়ে শঙ্কা, বাড়তে পারে সংক্রমণ বরিশালে স্টেডিয়াম কলোনির নারীদের ভাগ্য বদলে দিল পাঁচ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার ঝালকাঠির নেছারাবাদে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বার্ষিক মাহফিল ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা
  • আরও ৬ পণ্য পেলো জিআই সনদ

    আরও ৬ পণ্য পেলো জিআই সনদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই মসলিন, রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক, বিজয়পুরের সাদামাটি, দিনাজপুরের কাটারিভোগ ও কালিজিরা চাল ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে সনদপত্র পেয়েছে।

    বৃহস্পতিবার (১৭ জুন) শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের (ডিপিডিটি) উদ্যোগে ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মেধাসম্পদ’ শীর্ষক সেমিনার এবং ‘বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ৬টি পণ্যের সংশ্লিষ্টদের হাতে সনদপত্র তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহদুম হুমায়ুন।


    শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়োজিত অনুষ্ঠানে ঢাকাই মসলিনের জন্য বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. শাহ আলম, রংপুরের শতরঞ্জির জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোশতাক হাসান, রাজশাহী সিল্কের জন্য বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আবদুল হাকিম, বিজয়পুরের সাদামাটির জন্য নেত্রকোনা জেলা প্রশাসক কাজী আবদুর রহমান এবং দিনাজপুরের কাটারিভোগ ও কালিজিরা চালের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশনের (বিআরআই) মহাপরিচালক ড. শাহজাহান কবীরের হাতে সনদপত্র তুলে  দেওয়া হয়।

    অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার  উপস্থিত ছিলেন।

    এদিকে একই অনুষ্ঠানে ‘পেটেন্ট’-এর জন্য বিজয় ডিজিটালের মোস্তফা জাব্বার ও হিসাব লিমিটেডকে সনদ দেওয়া হয়। এছাড়া ‘ডিজাইন’-এর জন্য বিডি ফুড লিমিটেড, জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ও আমান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজকে সনদ দেওয়া হয়

    ‘ট্রেডমার্কস’ হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপ, মোহনা টেলিভিশন লিমিটেড, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে সনদ প্রদান করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ