ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • যুক্তরাষ্ট্র

    বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে সংলাপ গুরুত্বপূর্ণ

    বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে সংলাপ গুরুত্বপূর্ণ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনের জন্য সংলাপ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মঙ্গলবার (৩১ অক্টোবর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    মিলার বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে ও বাংলাদেশের জনগণের স্বার্থে সবাই যেন একসঙ্গে কাজ করে, সেজন্য আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করছি।


    মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিয়েনা চুক্তি অনুযায়ী বাংলাদেশের সরকার কূটনীতিকদের সুরক্ষা দেবে, যা আমরা প্রত্যেক সরকারের কাছ থেকেই আশা করি।

    তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সবার দায়িত্ব। এতে সব রাজনৈতিক দল, ভোটার, সরকার, সুশীল সমাজ, এমনকি মিডিয়ারও দায়িত্ব রয়েছে। আমরা বাংলাদেশে যা চাই, বাংলাদেশি জনগণও তা চায়- সেটি হলো অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন।


    আরেক সাংবাদিকের প্রশ্নে মিলার বলেন, তিনি আগেও বলেছেন, যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণের আগে ভিসা বা অন্য কোনো নিষেধাজ্ঞার ঘোষণা দেয় না। তবে তারা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তারা বিশ্বাস করেন, এই নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া উচিত।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ