ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • একসঙ্গে ৪ সন্তানের জন্ম

    একসঙ্গে ৪ সন্তানের জন্ম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলার পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে এক প্রসূতি নারী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) রাতে হলিটাচ হসপিটালে সোয়া ৯টার দিকে প্রসূতির সিজার করা হয়।

    এরপর একে একে চার নবজাতক পৃথিবীর আলো দেখে। শহরের ৩নং ওয়ার্ডের শিমুলবাগ এলাকার বাসিন্দা ঐ নারীর প্রসব বেদনা অনুভব হলে এদিন বিকেল ৪টার দিকে ওই বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।  

    পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক, বিশেষজ্ঞ ও সার্জন জাকারিয়া সুলতানার তত্ত্বাবধায়নে সোয়া ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সিজারের পর একে একে চার সন্তানের জন্ম হয়েছে।

    এদের মধ্যে প্রথম ও দ্বিতীয় নবজাতক মেয়েশিশু, তৃতীয় নবজাতক ছেলেশিশু ও চতুর্থটি মেয়েশিশু। পরে রাত সোয়া ১১টার দিকে শিশুদের চিকিৎসার জন্য শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের স্ক্যানুতে পাঠানো হয়েছে।

    পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ও সার্জন জাকারিয়া সুলতানা বলেন, প্রথম থেকেই এই রোগী আমার তত্ত্বাবধানে ছিল। রোগীর ডায়াবেটিস, থাইরয়েড ও উচ্চ রক্তচাপ থাকায় কিছু জটিলতা তৈরি হয়। তাই এই প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি করানো হয়েছে। তার এক ছেলে তিন মেয়ে হয়েছে। মা বর্তমান সম্পূর্ণ সুস্থ, শিশুদের ঝুঁকি বিবেচনায় বিশেষায়িত শিশু পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ