ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মিয়ানমার-থাইল্যান্ডে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

    মিয়ানমার-থাইল্যান্ডে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার ও থাইল্যান্ড। স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পূর্ব মিয়ানমার ও  উত্তর থাইল্যান্ডে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের শান রাজ্যের কেং তুং শহরের প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এটি উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

    তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আক্রান্ত অঞ্চলটি চীন, লাওস এবং থাইল্যান্ডের সীমান্তের কাছে। থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য চিয়াং মাইতে কম্পন অনুভূত হয়েছে। মিয়ানমার সিসমিক ফল্টের সঙ্গে যুক্ত হওয়ায় সেখানে প্রায় ভূমিকম্প হয়ে থাকে। 

    এর আগে, ১৪ নভেম্বর ভারত মহাসাগরের তলদেশে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে দক্ষিণ এশিয়ার দুই দেশ শ্রীলঙ্কা ও ভারত। পার্শ্ববর্তী দেশ ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ২টা ১১ মিনিটে দেশটির দক্ষিণপূর্বে ভারত মহাসাগরের তলদেশে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ