ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • কলাপাড়ায় ঘূর্ণিঝড় মিধিলির তান্ডবে বিধ্বস্ত হয়েছে ঘর বাড়ি

    কলাপাড়ায় ঘূর্ণিঝড় মিধিলির তান্ডবে বিধ্বস্ত হয়েছে ঘর বাড়ি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আমন ও রবিশষ্য ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। উপরে পড়েছে অসংখ্য গাছপালা। গতকাল বিকালে ঘূর্নিঝড় মিধিলি উপকূল অতিক্রমের সময় এ তান্ডব চালায়।

    এ দিকে দমকা ঝড়ো বাতাসে উপজেলার ১২টি ইউনিয়ন ও দুই পৌর এলাকায় ব্যাপক গাছপালা ভেঙে পড়েছে।  বৃহম্পতিবার রাত থেকে পুরো উপজেলায় বিদ্যু সংযোগ বিচ্ছিন্ন ছিল। 

    এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। বিদ্যুতর কারণে বাসা বাড়িতে পানি না থাকায় কষ্টে ছিল মানুষ। বৃষ্টি ও দমকা বাতাসের কারণে আমন ধান ক্ষেত লন্ডভন্ড হয়ে গেছে। এতে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান কৃষকরা।  

    উপজেলা প্রশাসনের তথ্য মতে, ২ বসতবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত ৬টি বসত ঘর। এছাড়া ৩ হাজার ৭০০ শত হেক্টর রোপা আমন ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে ও সবজি ৩২০, তরমুজ ৫, মরিচ ১২, খেসারী ৬৫০, ফেলন ১০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। 

    এতে বড় লোকসানের মুখে পড়েছে মৌসুমি সবজি চাষীরা। প্রান্তিক ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৭৭১২জন। অপর দিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গতকাল পায়রা বন্দরের বয়ার বাহিরে ১২ জেলেসহ একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে ৪ জেলেকে উদ্ধার করা হলেও ৪ জেলে এখনো নিখোঁজ রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ