ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • আত্মহত্যার আগে ছাত্রলীগ নেতার পোস্ট, ‘হয়তো আর হবে না একসঙ্গে পথচলা’

     আত্মহত্যার আগে ছাত্রলীগ নেতার পোস্ট, ‘হয়তো আর হবে না একসঙ্গে পথচলা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে ক্যাপশন দিয়ে ‘হয়তো আর হবে না একসঙ্গে পথচলা’ পোস্ট করে হাফিজ আল লিমন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

    শনিবার (১৮ নভেম্বর) সকালে তার মরদেহ বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
     
    লিমন উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামের আব্দুল জলিল আকনের ছেলে। রাজনীতির পাশাপাশি লিমন মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদের’ ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে সদর ইউনিয়নে কর্মরত ছিলেন।

    জানা গেছে, নগদ ডিস্ট্রিবিউটার লিমনের কাছে কিছু টাকা পেতেন। ইতিপূর্বে তার মা কিছু পরিশোধও করেছিল। বাকি টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি হিসেবে মামার একটি ব্ল্যাংক চেক অফিসে জমা দিয়ে চাকরি করছিল লিমন। সেই পাওনা টাকা পরিশোধ করতে না পারার মানসিক চাপে ছিলেন লিমন। মৃত্যুর আগে তার নিজস্ব ফেইসবুক ওয়ালে তার কিছু স্মৃতি বিজড়িত ছবি দিয়ে স্ট্যাটাসে ‘হয়তো আর হবে না একসঙ্গে পথ চলা’ লিখে পোস্ট করেন। সেদিন রাতেই তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

    লিমনের বন্ধু নাইম মাহমুদ বলেন, এভাবে ফেসবুকে পোস্ট করে চলে যাবে বুঝতে ও পারি নাই। লিমন একবার মনের কষ্ট গুলো শেয়ার করতে পারতি। সে আমাদের বন্ধুদের মধ্যে খুব মিশুক একটি বন্ধু ছিল। হঠাৎ করে তার আত্মহত্যার বিষয়টি আমরা মেনে নিতে পারছি না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ