ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • সাত দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ২৫ জেলের

    সাত দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ২৫ জেলের
    স্বজনদের আহাজারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ১৪ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে বঙ্গোপসাগর থেকে নিখোঁজ হয় রাঙ্গাবালী উপজেলার সমুদ্রগামী ৩টি মাছ ধরার ট্রলার। নিখোঁজের পর এক সপ্তাহ পার হলেও ২৫ জন জেলেসহ ৩টি ট্রলারের খোঁজ মেলেনি আজও। 

    নিখোঁজ জেলেদের সন্ধান পেতে সরকারের সহযোগিতা চায় তাদের পরিবার। এদিকে কোনো ধরনের খোঁজখবর না পেয়ে চরম দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নিখোঁজদের পরিবার ও স্বজনরা। বাড়িতে বাড়িতে শোকের মাতম। স্বজনদের আহাজারি যেন থামছেই না।

    পটুয়াখালীর রাঙ্গাবালীর জেলে পল্লিতে এখন শোকের মাতম। উত্তাল সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছেন কারও সন্তান, কারও বাবা আবার কারও স্বামী। দিন যত যাচ্ছে ততই বাড়ছে স্বজন হারানোর শঙ্কা।

    তাই নিখোঁজ জেলে জহির মাঝির বৃদ্ধা মা আর স্ত্রীর বিলাপ থামছে না কারও আশ্বাসেই। নিখোঁজ জহির মাঝির মা রোকেয়া বেগম বলেন, আমি আর কিছু চাই না। আমার ছেলেরে আইনা দেও।

    জহির মাঝির স্ত্রী ফাতেমা বেগম বলেন, আমরা স্থানীয় ট্রলার নিয়ে সাগরে খোঁজ করতে লোক পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে খুবই চিন্তায় আছি।
    সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড় কেটে যাওয়ার পর সাগরে মাছ শিকারে যাওয়া জেলেরা নিখোঁজদের সন্ধান চালাচ্ছেন। 

    ট্রলার ডুবে গেলে কিংবা কেউ মারা গেলে এত দিনে খবর পাওয়া যেতে। তবে অতীতের মতো ট্রলার ভেসে ভারতে গিয়ে আটকা পড়ার ধারণা করছেন মৎস্যজীবীরা।

    কোড়ালিয়া মৎস্যজীবী মালিক সমিতির সভাপতি জহির হাওলাদার বলেন, আমাদের সাধ্যমতো খোঁজ করছি। থানায় জিডি করা হয়েছে। কোস্টগার্ডের সহযোগিতা পেলে সাগর ও উপকূলীয় এলাকায় ভালোভাবে খোঁজ নেওয়া যেত।

    রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত। বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের কারণে কয়েকজন জেলে নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারের জন্য খোঁজ নেওয়া হচ্ছে। আমরা তাদের পরিবারগুলোর পাশে আছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ