ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • আমতলীতে ডাকাত দলের দুই সদস্য অস্ত্রসহ আটক

    আমতলীতে ডাকাত দলের দুই সদস্য অস্ত্রসহ আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে  আন্তজেলা ডাকাত দলের  দুই সদস্যকে দেশীয় অস্ত্র ও ডাকাতির ব্যবহৃত গাড়িসহ  আটক করেছেন আমতলী থানা পুলিশ। 

    আমতলী থানা সূত্রে জানায় , গত রোববার  রাত ১ টার দিকে কলাপাড়ার বাবলাতলা বাজারের মাছের আড়ত থেকে ৯টি ককসেট ভর্তি বিভিন্ন প্রজাতির অনুমান ৫০০ কেজি মাছ একটি পিকআপ ভ্যানে  বরিশালে  যাওয়ার পথে কুয়াকাটা- ঢাকাগামী মহাসড়কে পৌছলে অজ্ঞাতনামা ব্যাক্তি পিক আপের  চালক নাসির ও হেলপার  রনিকে হাত পা বেধে মারধর করে  সাথে থাকা নগদ টাকা ও ফোন নিয়ে যায়। 

    এ ঘটনায় গাড়ীর ড্রাইভার নাসির বাদী হয়ে সোমবার আমতলী থানায় ৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। আমতলী থানা পুলিশ ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল সোমবার উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজার এলাকা থেকে ডাকাতির সরঞ্জামসহ ডাকাত দলের সদস্য মো. ওলি উল্লাহ ও মো. বাপ্পী মীরকে দেশীয় অস্ত্র ও ব্যবহৃত গাড়িসহ আটক করেন । 
    মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন  তালতলী সার্কেলের  সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.কে. এম রুহুল আমিন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ