ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • দুমকীতে এক বছরের মাথায় হুমকিতে রাস্তা 

    দুমকীতে এক বছরের মাথায় হুমকিতে রাস্তা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখলীর দুমকি উপজেলার ২নম্বর লেবুখালী ইউনিয়নের পাগলার ব্রীজের নীচ দিয়ে বয়ে যাওয়া ভারানী খাল পাড়ের সিসি ঢালাই রাস্তাটি এক বছর আগে হলেও রাস্তাটি দিয়ে জনগনের যাতায়াত এখন হুমকির সম্মূখীন হয়ে পড়েছে। 

    ভারানী খালের রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ থাকার পড়ে রাস্তাটি এল জি এ ডি মাধ্যমে রাস্তাটি এক বছর পূর্বে করা হয়েছে। রাস্তার পাশ দিয়ে ভাড়ানীর খাল যাওয়ায় স্রোতের কারনে রাস্তার পাশের পানি উন্নয়ন বোর্ডের পালিং ডেবে গিয়ে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

    লেবুখালী পাগলা ব্রীজের নীচ দিয়ে রাস্তাটি লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত চলাচলের একমাএ পথ।রাস্তার পাশে রয়েছে ভূমি অফিস, খানকাহ, কয়েকটি মসজিদ নূন্যতম ১ হাজার পরি বারের বসবাস।স্থানীয় বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আ: লতিফ প্যাদা বলেন রাস্তা দিয়ে আমাদের চলাচলের একমাএ ভরসা সম্পূর্ন ভেঙে গেলে সাধারন মানুষসহ এলাকাবাসীর দুর্ভোগ পোহাতে হবে।

    লেবুখালী হাবিবুল্লাহ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন রাস্তাটি দিয়ে বিদ্যালয় চলাকালীন সময় ১ হাজার  শিক্ষার্থীদের যাতায়াত তাদের বিকল্প কোন যাতায়াতের পথ নেই। 

    এবিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া একান্ত জরুরী। স্কুলে আসার একটি লোহার পুল ছিল যা স্রোতের কারনে ভেংগে খালে পড়ে আছে।অনেক ছাএ ছাএীরা এখন ঝুকি নিয়ে নৌকা যোগে পাড়াপার হয়ে ক্লাস করছে।

    সরেজমিনে ঘুরে দেখা যায় ভাড়ানী খালটি লেবুখালী পায়রা নদীর সাথে সংযুক্ত থাকার কারনে পায়রা ব্রীজ হওয়ার পর থেকেই ভাড়ানী খালে স্রোত পূর্বের চেয়ে বেশী পড়ার ফলে খালটির দুপাড় ভেঙে যাচ্ছে। খাল থেকে এখন নদীতে রুপান্তর হওয়ার সম্ভাবণা রয়েছে।

    এ বিষয়টি নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ড: হারুন অর রশীদ হাওলাদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান এর সাথে কথা বললে তারা বলেন বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

    রাস্তাটি রক্ষানাবেক্ষনের বিষয় উপজেলা প্রকৌশলী মো: সাদ জগলুল ফারুকী বলেন এবিষয় কোন প্রকল্প হলে ব্যবস্থা নেওয়া হবে।

    পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী( পুর) মো. আরিফ হোসেন বলেন ইতিমধ্যে সার্ভে করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রেরন করা হয়েছে বরাদ্দ আসলে কাজ শুরু হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ