ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • জাপানে নিহত বেড়ে ২০২, আবারও ৬ মাত্রার ভূমিকম্প 

    জাপানে নিহত বেড়ে ২০২, আবারও ৬ মাত্রার ভূমিকম্প 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১ জানুয়ারি জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২০২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের এক সপ্তাহ পরও নিখোঁজ শতাধিক লোককে উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

    খবর এনএইচকে। এদিকে মঙ্গলবার (৯ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানাচ্ছে জাপানি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো। তবে এরার ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ৬ মাত্রার ভূমিকম্পটি জাপান সাগরের উপূকূলের দূরবর্তীস্থানে আঘাত হানে।  

    গত ১ জানুয়ারির ভূমিকম্পের পর যেসব অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে সেখানেও এ কম্পন অনুভূত হয়েছে। সেখানে প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে ভূমিধস ও ভবন ভেঙে পড়ার সতর্কতা জারি রয়েছে।

    নিহতের বেশিরভাগ ঘটনা ঘটেছে ওয়াজিমা ও সুজুতে। শহর দুটি ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবন ধসের পাশাপাশি বড় ধরনের আগুনের ঘটনাও ঘটে।  

    দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলছে, তারা ত্রাণ ও উদ্ধারকার্য চালাতে প্রায় ৬ হাজার সৈন্য পাঠিয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ