ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভারত সীমান্তে গুরুত্বপূর্ণ শহর দখলে নিল আরাকান আর্মি

    ভারত সীমান্তে গুরুত্বপূর্ণ শহর দখলে নিল আরাকান আর্মি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের সামরিক বাহিনীর হাত থেকে আরও একটি শহরের দখল নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। চিন রাজ্যে অবস্থিত পালেতোয়া শহরটি বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ।

    অঞ্চলটি থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। আরাকান আর্মি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, সমগ্র পালেতোয়া এলাকায় সামরিক বাহিনীর আর একটি ক্যাম্পও অবশিষ্ট নেই। তবে মিয়ানমারের সামরিক সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

    অঞ্চলটিতে ভারতের অর্থায়নে কোটি কোটি ডলারের উন্নয়ন প্রকল্প চলমান। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেখানে বিনিয়োগ করেছে ভারত। ফলে স্বাভাবিকভাবেই পালেতোয়ায় সতর্ক দৃষ্টি থাকবে দিল্লির। ওই অঞ্চলের কালাদান নদীর বন্দরটিও এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে ভারতীয় সীমান্তে যাতায়াতের সড়ক ও নৌ-পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়েছে দেশটির সরকার।

    এছাড়া এই শহরে সামরিক সরঞ্জামসহ একটা ঘাঁটির দখল পাওয়ায় এখান থেকে রাখাইন রাজ্যে আরও আক্রমণ পরিচালনা করতে পারবে তারা।

    রাখাইন রাজ্যের আরেক শহর কায়াকদো দখলে জান্তার বিরুদ্ধে যুদ্ধ করছে আরাকান আর্মি। আরাকান রাজ্যের রাজধানী সিতওয়ের সঙ্গে পুরো মিয়ানমারের যোগাযোগের মূল সড়ক পথটি গেছে এই শহরের মধ্য দিয়ে। তাই শহর রক্ষায় বিমান ও হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে টাটমাডো বাহিনী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ