ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • হিলি বন্দর দিয়ে এলো ১০০ মেট্রিক টন আলু

    হিলি বন্দর দিয়ে এলো ১০০ মেট্রিক টন আলু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে ২৫ মেট্রিক টন আলু নিয়ে একটি ট্রাক প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দিনে চার গাড়িতে একশ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।


    জানা গেছে, মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করেছে। এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ১৯৭ ট্রাকে পাঁচ হাজার ২০৬ মেট্রিক টন আলু আমদানি হয়। এরপর থেকে আলু রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। ফলে পরদিন থেকে দেশের বাজারে পাইকারি ও খুচরায় আলুর দাম বাড়তে শুরু করে।


    উদ্ভিদ সংগোনিরোধের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, স্থলবন্দরের ৫২ আমদানিকারক ৩২ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।


    এদিকে, দুপুরে হিলির সবজি বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় আলু আমদানির খবরে গতকালের তুলনায় কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ